বান্দরবানে ৪২ পূজামণ্ডপে ২০ লাখ টাকা অনুদান দিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলার ৪২টি পূজামণ্ডপের জন্য মোট ২০ লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মামাচিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহমদ, বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ, নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, ন্যস্ত বিভাগগুলোর প্রধান, সাংবাদিক, পূজামণ্ডপের প্রতিনিধিরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ৪২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। দুর্গাপূজা উদযাপনে সহায়তা এবং ধর্মীয় উৎসবকে আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।