বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কারকাজের উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু

বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কারকাজের উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু

বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কারকাজের উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বান্দরবান সদর হাসপাতাল সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বান্দরবান সরকারি কলেজ সড়কে এ সংস্কারকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চৌধুরী মার্কেট থেকে শুরু হওয়া সড়কটি বান্দরবানের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ সড়ক দিয়ে বান্দরবান সরকারি কলেজ, ফায়ার সার্ভিস, জেলা কারাগার, সদর হাসপাতাল, নার্সিং কলেজ, সিভিল সার্জনের কার্যালয়, গণপূর্ত ভবন, পৌর পানিসরবরাহ বিভাগ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জেলা খাদ্য কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিদিন যাতায়াত করেন অসংখ্য মানুষ।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশের কার্পেটিং ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

এ পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রুর বিশেষ বরাদ্দে সড়কটির ক্ষতিগ্রস্ত কার্পেটিং অংশে ইট বিছিয়ে সংস্কারকাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক জানান, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে শহরের অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।