বাহরাইনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের সৌজন্য সাক্ষাৎ
![]()
জার্নাল প্রতিবেদক
বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশ নিতে দেশটিতে সফররত বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত ২৯ অক্টোবর তিনি মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের উদ্দেশ্যে বাহরাইন গমন করেন। সফরকালে ৩১ অক্টোবর বাহরাইনের চিফ অব স্টাফের সঙ্গে তাঁর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে আন্তরিকভাবে স্বাগত জানান। একই সঙ্গে তিনি মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর এ সফর ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।