মাটিরাঙ্গার দুর্গম ওয়াসু ও আনন্দবাজারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গার দুর্গম ওয়াসু ও আনন্দবাজারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গার দুর্গম ওয়াসু ও আনন্দবাজারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ওয়াসু ও আনন্দবাজার এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। একই সঙ্গে স্থানীয় খামারিদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ওষুধ ও খামার ব্যবস্থাপনা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান এবং মেজর আলতাফ মাহমুদ রুবেলের দিকনির্দেশনায় এ জনকল্যাণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গার দুর্গম ওয়াসু ও আনন্দবাজারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. রাফিউর রহমান স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় দুর্গম এলাকার আগত বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এদিকে, মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় ২০ জন খামারিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও খামার ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গার দুর্গম ওয়াসু ও আনন্দবাজারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ১৩০ জন সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ১২০ জন পাহাড়ি এবং ১০ জন বাঙ্গালি জনগোষ্ঠীর মানুষ ছিলেন।

সেনাবাহিনীর এ উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় খামারিদের দক্ষতা ও খামার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে সহায়তা করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed