দুর্যোগ মোকাবিলায় খাগড়াছড়িতে সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

দুর্যোগ মোকাবিলায় খাগড়াছড়িতে সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

দুর্যোগ মোকাবিলায় খাগড়াছড়িতে সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে খাগড়াছড়িতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জেলা শহরের পৌর ঈদগাহ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্প মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান ও অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে কীভাবে নিরাপদে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, আহত ব্যক্তিদের উদ্ধার করতে হবে এবং দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ও কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশলও তুলে ধরা হয়।

দুর্যোগ মোকাবিলায় খাগড়াছড়িতে সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

মহড়ায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন জিসান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মুহাম্মদ ইউনুসসহ স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এ ধরনের মহড়া দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রমে সমন্বিত প্রস্তুতি গড়ে তুলতে সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *