পানছড়িতে বিজিবির অভিযানে ১১.৬৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১১ দশমিক ৬৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৮৮০ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. শাহীন আল মামুনের নেতৃত্বে একটি বি-টাইপ টহলদল ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর কবরস্থানের পাশের এলাকায় বিশেষ টহল অভিযান চালায়। এ সময় বিভিন্ন আকারের মোট ১৫ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠের পরিমাণ ১১ দশমিক ৬৮ ঘনফুট এবং আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৮৮০ টাকা।
অভিযান শেষে জব্দ করা কাঠ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধ কাঠ পাচার প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।