রামগড়ে সেনা অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে দেশিয় তৈরী একটি এলজিসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফের এক চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রামগড় উপজেলায় প্রেমতলা নামক এলাকায় সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন অভিযান চালিয়ে ইউপিডিএফের ওই চাঁদাবাজকে আটক করে।
আটক চাঁদাবাজের নাম সুপায়ন মারমা (৫০) ওরফে সত্য। সে লক্ষিছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের মৃত রেদাচাই মারমার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তির কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি গান, ২ টি তাজা কার্তুজ, ১ টি চাঁদার বই, (০১টি) নগদ ১৩১৯ টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটককৃতকে অস্ত্রসহ থানা হেফাজতে নিয়ে আসে। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।