খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও টমটম পুড়ে ছাই

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও টমটম পুড়ে ছাই

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও টমটম পুড়ে ছাই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও টমটম পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ মোট ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। পাশাপাশি একটি টমটম অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, কাঠ ও টিনের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed