মণিপুরে সেনা অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে সেনা অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে সেনা অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল পূর্ব জেলায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল ও তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

মণিপুর পুলিশের ফেসবুক পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) মেইখাং পোস্টে নিয়োজিত সপ্তম মণিপুর রাইফেলসের সদস্যরা ইম্ফল পূর্ব জেলার ওয়েস্ট মেইখাং এলাকার পাহাড়ের পাদদেশ থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেন। নিয়মিত এলাকা নিয়ন্ত্রণ ও টহল কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রের এই মজুত পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে—দেশীয়ভাবে তৈরি একটি ৭.৬২ মিলিমিটার বোল্ট-অ্যাকশন রাইফেল, একটি ৯ মিলিমিটার পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১টি হ্যান্ড গ্রেনেড, তিনটি ডেটোনেটর, গ্রেনেডের বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের ৪৭ রাউন্ড গুলি ও কার্তুজ।

তবে এসব অস্ত্র ও বিস্ফোরক কারা সেখানে মজুত করেছিল, সে বিষয়ে মণিপুর পুলিশের পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি। উদ্ধারকৃত সরঞ্জামগুলোর বিষয়ে পরবর্তী তদন্তের তথ্যও প্রকাশ করা হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed