মিজোরামে লোক ভবনে দায়িত্ব পালনকালে নিজের রাইফেলের গুলিতে সিআরপিএফ সদস্যের আত্মহত্যা

মিজোরামে লোক ভবনে দায়িত্ব পালনকালে নিজের রাইফেলের গুলিতে সিআরপিএফ সদস্যের আত্মহত্যা

মিজোরামে লোক ভবনে দায়িত্ব পালনকালে নিজের রাইফেলের গুলিতে সিআরপিএফ সদস্যের আত্মহত্যা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের রাজধানী আইজলে রাজ্যপালের সরকারি বাসভবন লোক ভবনে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক সদস্য। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সিআরপিএফ সদস্যের নাম সুধীর স্বামী (৩১)। তিনি লোক ভবনের ২ নম্বর ফটকে দায়িত্বে নিয়োজিত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালান বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।

ঘটনার কারণ বা আত্মহত্যার পেছনে সম্ভাব্য কোনো উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর সুধীর স্বামীর মরদেহ আইজল সিভিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার তাঁর মরদেহ ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর জেলায় নিজ বাড়িতে পাঠানোর কথা রয়েছে।

এ ঘটনায় আইজল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (আনন্যাচারাল ডেথ কেস) দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে নিহতের সার্ভিস রাইফেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব আলামত পরীক্ষা করে ঘটনার পেছনের সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, সুধীর স্বামী ২০২৩ ব্যাচের সিআরপিএফ সদস্য ছিলেন। তিনি বাহিনীর ২২৫ ব্যাটালিয়নের ‘এফ’ কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় এক বছর ধরে তিনি মিজোরামে দায়িত্ব পালন করছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed