চট্টগ্রামের মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ১৮টি ভারতীয় গরু আটক

চট্টগ্রামের মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ১৮টি ভারতীয় গরু আটক

চট্টগ্রামের মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ১৮টি ভারতীয় গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছোট ফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ ছোট ফরিংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ছোট ফরিংগা বিওপি থেকে আনুমানিক তিন কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে সীমান্তের মেইন পিলার ২২০৩/২ আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮টি গরু দেখতে পেয়ে সেগুলো আটক করেন বিজিবি সদস্যরা।

আটক করা গরুগুলোর মোট আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ ৪০ হাজার টাকা। সীমান্ত এলাকায় অবৈধভাবে গবাদিপশু পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *