পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপময় চাকমা এবং বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে এ দিন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চেতনায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।