জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাঙামাটিতে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাঙামাটিতে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাঙামাটিতে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহসাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে সকালে নগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা ওলামা দলের আয়োজনে এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাঙামাটিতে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

এ ছাড়া বিকেলে রিজার্ভ বাজার শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় দলীয় কার্যালয়ের হলরুমে আলোচনা সভা এবং পরে জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে স্মরণ করে বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির ৫১তম বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিএনপি দেশব্যাপী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রাঙামাটির বিভিন্ন উপজেলাতেও সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *