মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, র‍্যালি, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও সমবায় সমিতির প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপকারভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মো. ইসমাইল হোসেন সওদাগর এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা নিজ নিজ সমিতির কার্যক্রম, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি, হিলবুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, সিএনজি মালিক সমবায় সমিতি এবং ক্যায়াংঘাট পানি উন্নয়ন বোর্ড সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও ঐক্যের মনোভাব গড়ে তোলে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *