কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা অর্পণ দাশগুপ্ত।

কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের আহমেদ, কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

এ ছাড়া কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম এবং নুতন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সমবায়ীদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *