লংগদুতে ৩০ বান্ডিল অবৈধ কারেন্ট জাল ধ্বংস, প্রতিষ্ঠানকে জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু বাজারে অবৈধ কারেন্ট জাল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা ৩০ বান্ডিল অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, মজুদ ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কারেন্ট জাল মজুদ, বিক্রি কিংবা পরিবহনের কোনো তথ্য পাওয়া গেলে তা উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।