নানিয়ারচরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

নানিয়ারচরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

নানিয়ারচরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নানিয়ারচর থানা এলাকা প্রদক্ষিণ করে। পরে নানিয়ারচর অডিটোরিয়াম প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা তাপস দেওয়ান। মৌসুমি ফল ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক মো. মাসুম রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জোবাইদুর রহমান ভাসানী।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষ সম্মিলিতভাবে কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এলাকার আর্থসামাজিক উন্নয়নে সমবায় কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাধারণ মানুষকে সমবায়ের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। এর মাধ্যমে মানুষের আর্থিক সক্ষমতা ও স্বাবলম্বিতা বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *