কারাবন্দি ইউপিডিএফ সদস্যের স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গুলি করল নিজ দলের সন্ত্রাসীরাই!

কারাবন্দি ইউপিডিএফ সদস্যের স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গুলি করল নিজ দলের সন্ত্রাসীরাই!

কারাবন্দি ইউপিডিএফ সদস্যের স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গুলি করল নিজ দলের সন্ত্রাসীরাই!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া। খাগড়াছড়ির দীঘিনালার সীমান্তবর্তী এ গ্রামে অরুণা চাকমা (৩০) নামের এক নারীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে। তবে কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় ওই নারীকে গুলি করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ওই নারীর স্বামী সুরেশ চাকমাও ইউপিডিএফের সশস্ত্র সদস্য ও চাঁদা কালেক্টর, যিনি বর্তমানে চাঁদাবাজির মামলায় আটক হয়ে জেলে আছেন।

গতকাল রবিবার (৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে শুকনোছড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। এতে তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় ইউপিডিএফের কতিপয় সন্ত্রাসীরা তার বাড়ির সামনে এসে কুপ্রস্তাব দেন। এতে উত্তেজিত হয়ে পড়লে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ওই ইউপিডিএফ সন্ত্রাসীরা। তে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলির আঘাত লাগে।

পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে পাশ্ববর্তী দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর জোন সদরের গেটে এসে সহায়তা চাইলে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং রাতেই খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর চিকিৎসা সেবা ও গাড়ি ভাড়ার জন্য সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ হতে এদিন আর্থিক সহায়তাও প্রদান করা হয়। মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

বর্তমানে গুলিবিদ্ধ অরুণা চাকমা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে রয়েছেন। আহতের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা শটগানের সীসার কার্তুজ ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, পাহাড়ে স্বায়ত্তশাসনের নামে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন ও একজন নারীর ওপর এমন জঘন্য ও পৈশাচিক হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় পাহাড়িরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *