বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়কের সহধর্মিণী ফারজানা ইসলাম, ২৭ বিজিবির সহকারী পরিচালক হাফিজুর রহমান এবং তাঁর সহধর্মিণী নাসরিন রহমান।

বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

এ ছাড়া অনুষ্ঠানে কাঁচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সাজু আহম্মেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রধান অতিথি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে এত কাছ থেকে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

এ সময় জোন অধিনায়ক বলেন, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পড়াশোনা ও ফলাফলের মান বরাবরই সন্তোষজনক। পার্বত্য অঞ্চলে এ বিদ্যালয়টি পাহাড়ি ও বাঙ্গালি উভয় সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন তৈরিতে ভূমিকা রাখছে। বিদ্যালয়ে পাহাড়ি ও বাঙ্গালি শিক্ষার্থী এবং শিক্ষকদের সমপর্যায়ের উপস্থিতি এর শিক্ষার পরিবেশ ও পথচলাকে আরও সুন্দর করে তুলছে। সবাই মিলেমিশে এ বিদ্যালয়ের হাত ধরে একটি সুন্দর ও সম্প্রীতির পাহাড় গড়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষকরা এমন সুন্দর ও প্রাণবন্ত আয়োজনের জন্য মারিশ্যা জোন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাঁদের মতে, পাঠ্যক্রমের বাইরের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক। দিনব্যাপী বিভিন্ন আনন্দঘন মুহূর্ত ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বার্ষিক ক্লাস পার্টির সমাপ্তি ঘটে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *