পানছড়ির ২৪৪ নম্বর লোগাং মৌজার নতুন হেডম্যান ইলেন ত্রিপুরা

পানছড়ির ২৪৪ নম্বর লোগাং মৌজার নতুন হেডম্যান ইলেন ত্রিপুরা

পানছড়ির ২৪৪ নম্বর লোগাং মৌজার নতুন হেডম্যান ইলেন ত্রিপুরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২৪৪ নম্বর লোগাং মৌজার নতুন হেডম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইলেন ত্রিপুরা। সরকারি অনুমোদনপত্র হস্তান্তরের মধ্য দিয়ে সম্প্রতি তাঁর নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সম্প্রতি পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন নবনিযুক্ত হেডম্যান ইলেন ত্রিপুরার হাতে পদের সরকারি অনুমোদনপত্র তুলে দেন।

এ সময় স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি অনুমোদন এবং পার্বত্য চট্টগ্রামের প্রচলিত প্রথা ও নিয়মনীতি অনুসরণ করে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর ইলেন ত্রিপুরা বলেন, লোগাং মৌজার প্রথাগত ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ, মৌজাবাসীর ভূমি অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আন্তরিকভাবে কাজ করবেন। দায়িত্ব পালনে তিনি মৌজার সাধারণ জনগণ, কার্বারিবৃন্দ ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এদিকে, নতুন হেডম্যান হিসেবে ইলেন ত্রিপুরার দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন লোগাং মৌজার স্থানীয় বাসিন্দা ও কার্বারিবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মৌজার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক অগ্রগতি ঘটবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed