শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় লক্ষ্মীছড়ি জোনের মানবিক উদ্যোগ, ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি ও চিকিৎসাসামগ্রী প্রদান

শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় লক্ষ্মীছড়ি জোনের মানবিক উদ্যোগ, ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি ও চিকিৎসাসামগ্রী প্রদান

শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় লক্ষ্মীছড়ি জোনের মানবিক উদ্যোগ, ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি ও চিকিৎসাসামগ্রী প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে নিরাপত্তা ও দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি এবং বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোনের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় বাইন্যাছড়া আর্মি ক্যাম্প সংলগ্ন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে একটি ফার্স্ট এইড বক্সসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহ ও সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে ২০ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়।

পাহাড়ি এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সীমাবদ্ধতা শিক্ষার্থীদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এমন বাস্তবতায় বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স, চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। এতে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অসুস্থতা বা ছোটখাটো দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।

শিক্ষা ও স্বাস্থ্য—মানবসম্পদ উন্নয়নের এই দুটি গুরুত্বপূর্ণ খাতে সেনাবাহিনীর এমন সহযোগিতা স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা শুধু তাৎক্ষণিক প্রয়োজন পূরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এ ধরনের উদ্যোগের ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও শিক্ষার পরিবেশ এবং স্বাস্থ্যসুরক্ষা নিয়ে সচেতনতা বাড়বে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা লক্ষ্মীছড়ি জোনের এ উদ্যোগকে শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, লক্ষ্মীছড়ি জোন স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসাসহায়তা এবং আর্থিক সহযোগিতার মতো উদ্যোগ স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণ ও মানবিক সেবায় সেনাবাহিনীর এ ধারাবাহিক ভূমিকা পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed