নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়ন জানতে পারে, ভাল্লুকখাইয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান চেকপোস্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ইয়াবা পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল তাদের ধাওয়া করলে তারা পাশের গহিন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed