মাটিরাঙ্গা জোনের মানবিক উদ্যোগ: পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

মাটিরাঙ্গা জোনের মানবিক উদ্যোগ: পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

মাটিরাঙ্গা জোনের মানবিক উদ্যোগ: পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির বই ও শিক্ষাসামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দূরবর্তী ও দুর্গম এলাকার দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

​আজ বুধবার (১২ নভেম্বর) মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন দরিদ্র পাহাড়ি ছাত্র-ছাত্রীর হাতে একাদশ শ্রেণির সম্পূর্ণ নতুন বইয়ের সেট ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল।

মাটিরাঙ্গা জোনের মানবিক উদ্যোগ: পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

​বই বিতরণ শেষে মাটিরাঙ্গা জোন অধিনায়ক বলেন, “পাহাড়ি অঞ্চলের শিক্ষার হার বৃদ্ধি এবং আর্থিক অনটনে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সে লক্ষ্যেই মাটিরাঙ্গা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তির পাশাপাশি পাহাড়ের সার্বিক শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণের পাশে থাকবে।”

​সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। শিক্ষাসামগ্রী পেয়ে তারা মাটিরাঙ্গা জোনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *