অবরোধ কাটিয়ে সরগরম সাজেকের গঙ্গারাম ও উজোবাজার

অবরোধ কাটিয়ে সরগরম সাজেকের গঙ্গারাম ও উজোবাজার

{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"7D1J9HRP-TNPG-R7M3-10V4-R37CWUY3JGWP","pictureId":"7D1J9HRP-TNPG-R7M3-10V4-R37CWUY3JGWP","capability_name":"capcut_photo_editor","deeplink_extra":"{"scene":"normal_edit","enter_from":"new_image"}"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"7D1J9HRP-TNPG-R7M3-10V4-R37CWUY3JGWP","pictureId":"7D1J9HRP-TNPG-R7M3-10V4-R37CWUY3JGWP","capability_name":"capcut_photo_editor","deeplink_extra":"{\"scene\":\"normal_edit\",\"enter_from\":\"new_image\"}"}"}

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাজেক কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ও অবরোধ প্রত্যাহার ঘোষনার পর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।

আজ বুধবার সকাল থেকেই সাজেকের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র গঙ্গারাম ও উজোবাজারে স্থানীয় বাসিন্দাদের সরব উপস্থিতি দেখা গেছে। নিজেদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বাজারে আসছেন স্থানীয় জুমচাষিরা। চলছে স্বাভাবিক কেনাবেচা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাজারগুলোতে ফিরে এসেছে কর্মব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য।

এর আগে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সাজেকের কার্বারী নতুন জয় চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চলমান অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটির কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করেন।

বিবৃতিতে নতুন জয় চাকমা বলেন, দীর্ঘদিনের সড়ক অবরোধের কারণে সাজেকের সঙ্গে বাইরের এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হয়েছে। খাদ্যদ্রব্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে গঠন করেছে বলে অভিযোগ করেন।

এদিকে, আজ সাজেকের পর্যটন সড়কে ইউপিডিএফের পক্ষ থেকে কয়েকটি গাছ পুড়িয়ে অবরোধের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলেও স্থানীয় বাজার ও জনজীবনে এর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। বরং অবরোধ প্রত্যাহারের ঘোষণার পর স্থানীয়দের স্বাভাবিক চলাচল, কৃষিপণ্য নিয়ে বাজারে আসা এবং কেনাবেচা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ অক্টোবর থেকে সাজেকের পর্যটন সড়কে সাধারণ জুম্ম গ্রামবাসীদের জিম্মি করে ইউপিডিএফ অবরোধ শুরু করে। পরবর্তী সময়ে দফায় দফায় অবরোধের মেয়াদ বাড়ানো হয়। এতে দীর্ঘদিন ধরে সাজেকের স্বাভাবিক যোগাযোগ ও জনজীবন ব্যাহত হচ্ছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *