রামুতে যাত্রীবেশে বাসে ইয়াবা পাচার, ১০ হাজার পিসসহ বৃদ্ধ আটক

রামুতে যাত্রীবেশে বাসে ইয়াবা পাচার, ১০ হাজার পিসসহ বৃদ্ধ আটক

রামুতে যাত্রীবেশে বাসে ইয়াবা পাচার, ১০ হাজার পিসসহ বৃদ্ধ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনি বাসে বসে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়ার ফাতের ঘোনা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আমির হোসেন এবং মায়ের নাম মৃত কুলসুমা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রামু রাবার বাগানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে বাসটি দাঁড়িয়ে ছিল। বাসের এ-৩ নম্বর আসনে বসে থাকা আব্দুর রাজ্জাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আব্দুর রাজ্জাকের ডান পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো চারটি স্বচ্ছ পলিপ্যাকে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একইভাবে বাম পায়ের হাঁটুর ওপর লুকানো আরও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি জিপারলক প্যাকেটে আরও দুই হাজার পিস ইয়াবা ছিল। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন উপপরিচালক সোমেন মন্ডল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *