কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার প্রথম সংস্করণ প্রকাশ

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার প্রথম সংস্করণ প্রকাশ

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার প্রথম সংস্করণ প্রকাশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির মারিশ্যা জোন ( ২৭ বিজিবি) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোন অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার প্রথম সংস্করণ প্রকাশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক হাসান আলী, বিজিবির সহকারী পরিচালক হাফিজুর রহমান, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজু।

মোড়ক উন্মোচন শেষে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার কপি তুলে দেন জোন অধিনায়ক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার প্রথম সংস্করণ প্রকাশ

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।

স্মরণিকার প্রথম সংস্করণ প্রকাশের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে নতুন একটি ক্ষেত্র তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *