রামগড়ের নতুন ইউএনও দিলারা আক্তার অহি

রামগড়ের নতুন ইউএনও দিলারা আক্তার অহি

রামগড়ের নতুন ইউএনও দিলারা আক্তার অহি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দিলারা আক্তার অহি। ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে গত ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রামগড়ে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্যাহ।

গত বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। পরদিন বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে দিলারা আক্তার অহি পটুয়াখালীর ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

দিলারা আক্তার অহি ফেনীর ফুলগাজী উপজেলার কহুয়া মজুমদার বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আবদুল ওয়াদুদ মজুমদার এবং মা তফুরে আরা বেগম। তাঁর শৈশব ও কৈশোরের একটি বড় সময় কেটেছে নানার বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সীরহাটের দক্ষিণ তারালীয়া কাজী বাড়িতে।

তিনি মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৭ সালে এসএসসি এবং ২০০৯ সালে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ অর্জন করেন।

নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রামগড়ের প্রশাসনিক কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *