দুর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি

দুর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি

দুর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে বুধবার (১১ নভেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের মদক এলাকার ১৮টি পাড়ার শিশু ও সাধারণ মানুষের জন্য এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়ার সীমাবদ্ধতার মধ্যে বিজিবির এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান।

দুর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি

কর্মসূচিতে ৫০ জনের বেশি শিশুকে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় বিভিন্ন টিকা দেওয়া হয়। পাশাপাশি হাম-রুবেলা, টাইফয়েড ও সার্ভিক্স ভ্যাকসিনসহ অন্যান্য টিকাও প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ প্রায় ৭৫ থেকে ৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ৫৭ বিজিবি। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে কাজ করছে বাহিনীটি।

দুর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি

সূত্র আরও জানায়, সীমান্তবর্তী দুর্গম এলাকার স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পর্যায়ক্রমে অন্যান্য বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *