বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত- এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও এটি স্থগিত করা হয়েছে। এ নিয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক।

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দুই দেশের সুবিধাজনক সময়ে’ এ সংলাপটি হবে।

রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বৈঠকও হয়েছে। যারমধ্যে আছে বাণিজ্য, রেলওয়ে, পানি সম্পদসহ অন্যান্য বিষয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ- যেখানে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে- এটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে হবে।’

রণধীর জয়সওয়াল আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয় নিয়ে অথবা দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা করতে বিদ্যমান কাঠামো এবং কারিগরি দিক দিয়ে প্রস্তুত আছে।

‘তো, কনস্যুলার সংলাপটি সুবিধাজনক সময়ে হবে’, বলেন তিনি।

এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে এবং বিবিসি বাংলায় তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও প্রশ্ন করেন দুজন সাংবাদিক।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না এবং এ নিয়ে তার ‘বলার কিছুও নেই’।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *