ভারতের আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে যাত্রীবাহী বাস ও একটি কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) কাজিরাঙার কাছে জাতীয় মহাসড়ক ৭১৫-তে দ্রুতগতির একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অনেকে প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হলেও পরবর্তী সময়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৩ জনে দাঁড়িয়েছে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে কলেজ শিক্ষার্থীরাও ছিলেন। উদ্ধারকাজ শেষ হওয়ার পর হতাহতের সংখ্যা আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে চলার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।