সন্তু লারমার বড় বোন জ্যোতি প্রভার মৃত্যু, পানছড়িতে দাহক্রিয়া বৃহস্পতিবার
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)’র বড় বোন জ্যোতি প্রভা লারমা (মিনু) লারমা মারা গেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে রাঙামাটি থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি সদর ইউনিয়নের রবিশিং পাড়ায় নিয়ে আসা হয়। এ সময় পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা তাঁর সঙ্গে ছিলেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় পানছড়িতে তাঁর বড় ভাই প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) সমাধির পাশে ধর্মীয় রীতি অনুযায়ী জ্যোতি প্রভার দাহক্রিয়া সম্পন্ন করা হবে। মরদেহের সঙ্গে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাসপাতালে মৃত্যুর পর প্রথমে তাঁর মরদেহ রাঙামাটিতে নেওয়া হয়। পরে প্রয়াত এমএন লারমার সমাধিস্থলের পাশে দাহক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে পানছড়িতে নিয়ে আসা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।