কঠিন চীবরদান উপলক্ষে জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন ৩ বিজিবির, আর্থিক অনুদান প্রদান

কঠিন চীবরদান উপলক্ষে জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন ৩ বিজিবির, আর্থিক অনুদান প্রদান

কঠিন চীবরদান উপলক্ষে জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন ৩ বিজিবির, আর্থিক অনুদান প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন বিজিবির লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক। এ সময় বিহার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি উৎসবের সার্বিক নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। পরে বিহার কর্তৃপক্ষের হাতে ফলের ঝুড়ি ও আর্থিক অনুদান তুলে দেন।

বুধবার (১৮ নভেম্বর) পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের কামিনী মেম্বারপাড়া এলাকায় অবস্থিত জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শনে গিয়ে জোন অধিনায়ক বিহার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কঠিন চীবরদান উৎসবের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। জোন অধিনায়ক উৎসবের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে পানছড়ি এলাকার স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা এগিয়ে নিতে স্থানীয় সবাইকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কঠিন চীবরদান উপলক্ষে জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন ৩ বিজিবির, আর্থিক অনুদান প্রদান

পরিদর্শন শেষে জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে ফলের ঝুড়ি ও আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ ধরনের উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে লোগাং জোন (৩ বিজিবি) তার দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক ও সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *