বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’কে সমাহিত ও সমাধি রক্ষায় প্রহরী দয়াল কৃষ্ণ চাকমাকে সম্মাননা

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’কে সমাহিত ও সমাধি রক্ষায় প্রহরী দয়াল কৃষ্ণ চাকমাকে সম্মাননা

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’কে সমাহিত ও সমাধি রক্ষায় প্রহরী দয়াল কৃষ্ণ চাকমাকে সম্মাননা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য দেশের সাত বীরশ্রেষ্ঠের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট এলাকায় কাপ্তাই হ্রদের চেঙ্গী খালের একটি টিলায় শায়িত রয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা। তাঁর সমাধি আবিষ্কারে সরকারকে সহায়তা ও যথাযোগ্য মর্যাদায় দাফনের পর থেকে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে শ্রদ্ধা ও ভালোবাসায় সমাধিস্থলটি আগলে রেখেছেন স্থানীয় বাসিন্দা দয়াল কৃষ্ণ চাকমা। বীরশ্রেষ্ঠের প্রতি তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

গতকাল শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দয়াল কৃষ্ণ চাকমার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

১৯৭১ সালের ২০ এপ্রিল নানিয়ারচরের বুড়িঘাট এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে প্রতিপক্ষের ছোড়া মর্টার শেলের আঘাতে শহীদ হন ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। যুদ্ধের পরদিন তাঁর মরদেহ খুঁজে পান দয়াল কৃষ্ণ চাকমা। পরে তিনি একাই বীরশ্রেষ্ঠের মরদেহ যথাযোগ্য মর্যাদায় ওই টিলায় সমাহিত করেন। দয়াল কৃষ্ণ চাকমা নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের ভাঙামুড়া গ্রামের ঈশ্বর চন্দ্র চাকমার ছেলে।

দয়াল কৃষ্ণ চাকমা জানান, ১৯৭১ সালের ২০ এপ্রিলের সেই যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। সেদিন পাহাড়ি জঙ্গলের একটি গাছে উঠে যুদ্ধের দৃশ্য দেখছিলেন। পরদিন যুদ্ধক্ষেত্রে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মরদেহ খুঁজে পেয়ে নিজ উদ্যোগে তাঁকে সমাহিত করেন। এরপর থেকে কোনো রক্তের সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন না থাকলেও দেশের এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই বছরের পর বছর সমাধিস্থলটি দেখাশোনা ও পাহারা দিয়ে আসছেন তিনি।

তবে বয়সের ভারে বর্তমানে নুইয়ে পড়েছেন দয়াল কৃষ্ণ চাকমা। ফলে তাঁর পক্ষে আগের মতো নিয়মিত সমাধিস্থলটির দেখভাল করা সম্ভব হচ্ছে না। এখন তাঁর সন্তান ও ভাতিজারা বীরশ্রেষ্ঠের সমাধি রক্ষণাবেক্ষণ ও পাহারার দায়িত্ব পালন করছেন।

একজন সাধারণ পাহাড়ি বাসিন্দা হয়েও মুক্তিযুদ্ধের এক বীর সন্তানের প্রতি দয়াল কৃষ্ণ চাকমার দীর্ঘদিনের এই শ্রদ্ধা, দায়িত্ববোধ ও আত্মনিবেদন মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য মানবিক দৃষ্টান্ত হয়ে রয়েছে। নানিয়ারচর জোনের এই সম্মাননা তাঁর অবদানের প্রতি স্বীকৃতির পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বগাথা তুলে ধরারও একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *