উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫-এর অভিযান: রিভলবার, গুলি ও চাবুকসহ আটক ১
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, খালি কার্তুজের খোসা ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে জাবেদ হোসেনকে গ্রেফতার করে। তিনি ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পিতার নাম জোরহমান এবং মাতার নাম মরিয়ম।
অভিযানকালে গ্রেফতার ব্যক্তির হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরে গ্রেফতার জাবেদ হোসেন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যা, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে ব্যাটালিয়নটি। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।