রাষ্ট্রদূতের পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে সেনাবাহিনীতে ফেরত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্রবাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সম্প্রতি মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করে পুনরায় সশস্ত্রবাহিনী বিভাগের অধীনে ন্যস্ত করা হলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।