নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই; এ ধরনের সময়সীমা আসবে, যাবে: এসআরবি

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই; এ ধরনের সময়সীমা আসবে, যাবে: এসআরবি

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই; এ ধরনের সময়সীমা আসবে, যাবে: এসআরবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে জানিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের সময়সীমা নিয়ে ভয়ের কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও শুনেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাফিজুর রহমান আরও বলেন, ‘কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির জন্য কিছু দাবিদাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের পেছনে থেকে বা আন্দোলনকে আড়াল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। যারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয়ের কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রকম ঘোষণা আপনারা সবাই অনেক আগেও শুনেছেন। এ ধরনের ঘোষণা, সময়সীমা আসতে থাকবে, যেতে থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, সাহসী জনগণ নিজেরাই অনেক নাশকতাকারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এই কাজটি অব্যাহত রাখুন। আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয়ের কিছু নেই।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *