রাঙ্গাপানিছড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের জার্সি দিল সেনাবাহিনীর লংগদু জোন
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য অঞ্চলের যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে রাঙামাটির লংগদু জোনের উদ্যোগে রাঙ্গাপানিছড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার রাঙ্গাপানিছড়া এলাকায় এ জার্সি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকায় যুবসমাজের বিকাশ, ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণের এ আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করার মাধ্যমে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করাও এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।
লংগদু জোন ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার যুবসমাজের বিকাশ, ক্রীড়া কার্যক্রমের প্রসার এবং স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।