রাঙামাটিতে পুষ্টি সহায়তায় অপুষ্টি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে প্রায় দুই হাজার শিশু

রাঙামাটিতে পুষ্টি সহায়তায় অপুষ্টি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে প্রায় দুই হাজার শিশু

রাঙামাটিতে পুষ্টি সহায়তায় অপুষ্টি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে প্রায় দুই হাজার শিশু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশুদের অপুষ্টি মোকাবিলায় পরিচালিত একটি প্রকল্পের আওতায় আর্থিক ও পুষ্টিবিষয়ক সহায়তা পেয়ে স্বাভাবিক পুষ্টির পর্যায়ে ফিরে এসেছে প্রায় দুই হাজার শিশু। রাঙামাটি জেলার ১০টি উপজেলায় পরিচালিত এ প্রকল্পের জেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাঙামাটি শহরের কে কে রায় সড়কে অবস্থিত আশিকা কনভেনশন পার্কে এ সভার আয়োজন করা হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস ও এফআইভিডিবি প্রকল্পটি বাস্তবায়ন করে।

সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিল বরণ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাদ মো. সায়েম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ঊষা মগ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ম্যানেজার মাহবুব হাসান এবং আশিকার ডেপুটি ডিরেক্টর কক্সি তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রকল্পের তথ্য অনুযায়ী, রাঙামাটির ১০টি উপজেলায় প্রায় ৩৯ হাজার শিশুর পুষ্টিগত অবস্থা পর্যালোচনা করা হয়। এর মধ্যে তীব্র ও মাঝারি অপুষ্টিতে ভোগা সাড়ে চার হাজারের বেশি শিশুকে টানা তিন মাস আর্থিক সহায়তা ও পুষ্টিবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় আনা হয়। এসব উদ্যোগের ফলে প্রায় দুই হাজার শিশু স্বাভাবিক পুষ্টির পর্যায়ে ফিরে এসেছে। পাশাপাশি সুবিধাভোগী পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা, টেকসই জীবিকার সুযোগ এবং নিরাপদ পানির প্রাপ্যতা বাড়াতেও কাজ করেছে প্রকল্পটি।

রাঙামাটিতে পুষ্টি সহায়তায় অপুষ্টি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে প্রায় দুই হাজার শিশু

সভায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ম্যানেজার মাহবুব হাসান বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। তবে স্বল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। পরিসংখ্যানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিতে থাকা অনেক শিশুকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, সারাদেশেই শিশুরা অপুষ্টির শিকার হচ্ছে, তবে পার্বত্য অঞ্চলে এ সমস্যা তুলনামূলক বেশি। এর অন্যতম কারণ দারিদ্র্য ও পুষ্টি বিষয়ে অসচেতনতা। প্রকল্পটির মাধ্যমে প্রত্যন্ত পর্যায়ের শিশুদের সহায়তা দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। তবে এ ধরনের প্রকল্পের সুফল আরও ভালোভাবে পেতে তিন থেকে চার বছর মেয়াদে কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য অনিল বরণ চাকমা বলেন, প্রান্তিক পর্যায়ে সরকারি বিভিন্ন সেবা অনেক সময় যথাযথভাবে পৌঁছায় না। এ ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অশিক্ষা, কুসংস্কার ও অসচেতনতার কারণে অনেক মা তাঁদের শিশুদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দিতে পারেন না। তাই প্রকল্পের মেয়াদ শেষ হলেও বিকল্প কোনো উপায়ে এ কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। পাহাড়ের শিশুরা অপুষ্টিতে ভুগলে সামগ্রিকভাবে এ অঞ্চলের উন্নয়নও বাধাগ্রস্ত হবে।

সভায় বক্তারা শিশুদের অপুষ্টি প্রতিরোধে পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *