কাপ্তাইয়ে ট্রাকে লুকিয়ে পাচারের সময় ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ জব্দ বিজিবির

কাপ্তাইয়ে ট্রাকে লুকিয়ে পাচারের সময় ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ জব্দ বিজিবির

কাপ্তাইয়ে ট্রাকে লুকিয়ে পাচারের সময় ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ জব্দ বিজিবির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে ট্রাকে বিশেষ কৌশলে লুকিয়ে অবৈধভাবে পরিবহনের সময় ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) পরিচালিত অভিযানে এসব বাঁশ উদ্ধার করা হয়। জব্দ বাঁশের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, পাচার ও পরিবহন প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন ঢংছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় একটি ট্রাকে অভিযান চালান টহল দলের সদস্যরা। এ সময় ট্রাকের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ উদ্ধার ও জব্দ করা হয়।

বিজিবি জানায়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পরিবহন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য হুমকিস্বরূপ। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত চেকপোস্ট তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দেশের প্রচলিত আইন ও বিধিবিধান সমুন্নত রাখা, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *