সীমান্তবর্তী বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে ইজি বাইক দিল ৩২ বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে মানবিক উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। ব্যাটালিয়নের উদ্যোগে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি ইজি বাইক প্রদান করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজি বাইক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের প্রতিবন্ধকতা কমানো এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলায় তাদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী জনপদের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহায়ক হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।