নাইক্ষ্যংছড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে শাহজান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ইসলাম নয়ন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও সংশ্লিষ্টদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর ইয়াবা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘটিত গোলাগুলিতে শাহজান নামে একজন নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।