লামায় সরকারি দপ্তরপ্রধানদের সঙ্গে সংরক্ষিত নারী সংসদ সদস্য মাধবী মার্মার মতবিনিময়
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রবিবার (২৯ নভেম্বর) লামা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে দপ্তরপ্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, সেবার পরিধি এবং বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় জনগণের প্রয়োজন ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য মাধবী মার্মা। এ সময় তিনি সংস্থার সদস্য ও সদস্যাদের পাশাপাশি অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে মোট ১০০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।