বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদ (সিআইএসএম)-এর ১৭তম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৬। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি দেশের ১২১ জন সামরিক গলফার ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। পুরুষ ও নারী একক ইভেন্টের পাশাপাশি দলীয় শিরোপার জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবেন অংশগ্রহণকারীরা।

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের (CISM) তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, স্পেন ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ

গত শনিবার (২৮ নভেম্বর) কুর্মিটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

বক্তব্যে তিনি অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাগত জানান। পাশাপাশি সবাইকে উৎসাহ ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগের আহ্বান জানান।

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ

উদ্বোধনী অনুষ্ঠানে সিআইএসএম সংগীতের সঙ্গে সংগঠনটির পতাকা উত্তোলন করা হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর মার্চপাস্ট ও সামরিক ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শেষ হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার মূল রাউন্ডের খেলাগুলো ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এর আগে ২০২৫ সালের জুনে কেনিয়ায় ১৬তম আসর অনুষ্ঠিত হয়েছিল। ওই প্রতিযোগিতায় বাংলাদেশের নারী দল রৌপ্য পদক অর্জন করে।

সিআইএসএমের মূলমন্ত্র ‘ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব’ (Friendship through Sport) সামনে রেখে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপ সামরিক বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের আয়োজক সক্ষমতা ও ভাবমূর্তি তুলে ধরারও সুযোগ তৈরি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed