ফাইভ স্টার হোটেল নির্মানে ক্ষতিগ্রস্থ হবেনা কোন ম্রো পরিবার- বান্দরবান জেলা পরিষদ - Southeast Asia Journal

ফাইভ স্টার হোটেল নির্মানে ক্ষতিগ্রস্থ হবেনা কোন ম্রো পরিবার- বান্দরবান জেলা পরিষদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার চিম্বুক ভ্যালির নাইতং পাহাড় এলাকায় কোন ম্রো জনবসতি আগেও ছিল না, এখনও নেই জানিয়ে জেলা পরিষদের চেয়াম্যান ক্যশৈহ্লা জানিয়েছেন ওই জমিতে পর্যটন হোটেল নির্মিত হলে পরোক্ষভাবে ৪টি এবং প্রত্যক্ষভাবে ৭০-১১৬ টি ম্রো গ্রাম ক্ষতিগ্রস্থ হবার কথা সঠিক নয়। কারো ইন্ধনে বা কোন গোষ্ঠীর তৎপরতায় ম্রো জনগোষ্ঠী ফাইভ স্টার হোটেল নির্মানের বিরোধীতা করছে কি না তা তার জানা নেই।

আজ রোববার (২২ নভেম্বর) সকালে বান্দরবান জেলা পরিষদ মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় এ কথা বলেন। এ সময় চেয়ারম্যান আরো বলেন, পাহাড় কর্তন না করা, পরিবেশের ক্ষতি না হয় এমন কোন কার্যক্রম গ্রহণ না করা, জনবল নিয়োগের ক্ষেত্রে স্থানীয় অধিবাসীদের অগ্রাধিকার দেয়াসহ মোট ১৮টি শর্ত জুড়ে দিয়ে ৪০ বছরের জন্য সেনাবাহিনীকে জমিটি লীজ দেয়া হয় ।

সম্পাদিত চুক্তি পালনের মাধ্যমে ২০ একর জমিতে সেনাবাহিনীর তত্বাবধানে স্থানীয় অধিবাসীদের জীবন যাপন ক্ষুন্ন না করে পর্যটন সেবা উন্নয়ন ও সম্প্রসারণের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা যেতে পারে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এছাড়া স্থানীয় অধিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, সিকদার গ্রুপ ও সেনা কল্যাণ ট্রাষ্ট্রের উদ্যোগে কাপ্রুপাড়া থেকে নাইতং পাহাড় হয়ে জীবননগর পর্যন্ত স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

You may have missed