সেনাবাহিনীর উদ্যোগে মাইনীমুখ বাজার থেকে লংগদু বাজার পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন - Southeast Asia Journal

সেনাবাহিনীর উদ্যোগে মাইনীমুখ বাজার থেকে লংগদু বাজার পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লংগদু হেড কোয়ার্টার হতে মাইনীমুখ ডিসি বাজার পর্যন্ত রাস্তা নির্মান কাজের শুভ উদ্ধোধন হয়েছে। ৮জানুয়ারি শুক্রবার সকালে এল.জি.ই.ডির বাস্তবায়নে ঠিকাধারী প্রতিষ্ঠান মেসার্স রাঙামাটি ট্রেডার্সের কাজের শুভ উদ্ধোধন করেন লংগদু মাইনীমুখ জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মিরাজ হায়দার চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার চেয়ারম্যান বারেক সরকার,উপজেলা নির্বাহী অফিসার মাঈনুল আবেদীন,উপজেলা প্রকৌশলী ড. প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

লংগদু জোনের তত্ত্বাবধানে নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং পাকা রাস্তাটির দৈর্ঘ্য হবে ২৯১৫ মিটার। ২০২১ সালে মার্চের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা যায় এবং নির্মাণ শেষে রাস্তাটি সকলের জন্য খুলে দেয়া হবে।