খাগড়াছড়িতে ইট ভাটার জন্য জমির টপসয়েল কাটায় ভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইট ভাটায় ব্যবহারের জন্য কৃষি জমির টপসয়েল কাটায় সেলিম এন্ড ব্রাদাস’কে ২ লাখ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ জানুয়ারি) সকালে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান , ইটভাটার জন্য অবৈধভাবে কৃষির জমির উপরিভাগ (টপসয়েল) কেটে নিয়ে যাচ্ছিলো, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে টপসয়েল কাটার প্রমান পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ভাটা মালিক মোঃ সেলিমকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিনি আরো বলেন, আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।