খাগড়াছড়িতে দগ্ধ হয়ে প্রভাষকের মৃত্যু - Southeast Asia Journal

খাগড়াছড়িতে দগ্ধ হয়ে প্রভাষকের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। গতরাত (সোমবার) ১১ টার দিকে জেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।

নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১১ টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি জানিয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের মধ্যে থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।