রাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে শান্তি র‌্যালী - Southeast Asia Journal

রাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে শান্তি র‌্যালী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চুক্তির ২৪ বছর পুর্তিতে রাঙামাটিতে পৃথক পৃথক কর্মসুচি পালন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ কর্মসুচি পালন করে।

সকালে রাঙামাটি সদর জোন থেকে একটি শান্তি র‌্যালী বের করে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন ও সদর জোনের সদস্যরা।

এ র‌্যালীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ বিভিন্নজন অংশ নেন।

র‌্যালীটি বিভিন্ন স্থান ঘুরে বঙ্গবন্ধু মুর‌্যালে গিয়ে শেষ হয়।

দুপুর ২টায় রিজার্ভ বাজার সংলগ্ন শহীদ মিনার চত্ত্বর কাপ্তাই লেকে বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযােগিতার আয়ােজন করা হয়। রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে উল্লেখযোগ্য সংখ্যক দল নৌকা বাইচ প্রতিযােগিতায় অংশগ্রহন করে। বিভিন্ন রঙে বর্ণিল সাজে সজ্জিত সারি সারি নৌকা কাপ্তাই লেকের নয়ানাভিরাম সৌন্দর্য্যকে আরাে বাড়িয়ে তােলে। শান্তি ও সম্প্রীতির একই সুতােয় গাঁথা উপজাতি ও বাঙ্গালীরা উৎসবে মেতে উঠে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য দীপংকর তালুকদার উপস্থিত ছিলেন।

এছাড়াও রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মােহাম্মদ ইফতেকুর রহমান, জোন অধিনায়কসহ সামরিক-অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আনুমানিক ৮-১০ হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উক্ত অনুষ্ঠান উপভােগ করেন। প্রতিযােগীতা শেষে প্রধান অতিথি বিজয়ী দল ও বিজয়ী ব্যক্তিদের পুরস্কৃত করেন।