খাগড়াছড়িতে শান্তি চুক্তি দিবস উদযাপন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে শান্তি চুক্তি দিবস উদযাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪ তম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে। সকালে সেনাবাহিনীর আয়োজনে খাগড়াছড়ি রিজিয়নের মূল ফটক থেকে শোভাযাত্রা বের করা হয়। চেঙ্গী স্কোয়ার মোড় ঘুরে শোভাযাত্রা পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।