বান্দরবানে ছাত্র পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - Southeast Asia Journal

বান্দরবানে ছাত্র পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

সংগঠনটির জেলা কমিটির আয়োজনে গত ৯ ফেব্রুয়ারি বুধবার সকালে বান্দরবান জেলা সদরের মুসাফির পার্কে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সদস্য সচিব আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আরিফ বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালালসহ সংগঠনটির নেতা-কর্মী ও কৃতি শিক্ষার্থীরা।

সূত্র জানায়, এদিন বান্দরবান সদরের ৩০ জন শীর্ষ মেধাবী শিক্ষার্থকে পুরষ্কৃত করা হয়।

সংগঠনটির নেতারা জানায়, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় সবসময় পাশে থাকবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।